নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৫২ বার পঠিত
জীবনা বীমা খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন, নেতৃত্ব ও জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ এ গোল্ড (১ম) অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ।
সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব মো. সিরাজুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও কোম্পানি সচিব এনামুল হক খান।
Posted ০৭:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন