|

Advertisement
×

ওয়ান ব্যাংক-বেক্সিমকো কমিউনিকেশনের মধ্যে চুক্তি সই

রবিবার, ০৩ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৪৪ বার পঠিত

ওয়ান ব্যাংক-বেক্সিমকো কমিউনিকেশনের মধ্যে চুক্তি সই

ওয়ান ব্যাংক লিমিটেড ও বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুসারে ওকে ওয়ালেটের গ্রাহকরা অতিসহজেই আকাশ ডিটিএসের ডিভাইস ফি ও মাসিক বিল দিতে পারবেন।

ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিংয়ের গাজী ইয়ার মোহাম্মদ এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের মহাব্যবস্থাপক (বিজনেস প্ল্যানিং অ্যান্ড এসসিএম) জিয়া হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com