|

Advertisement
×

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা

বুধবার, ১১ আগস্ট ২০২১   প্রিন্ট   ৫৬৫ বার পঠিত

ওয়ালটনের ডিভিডেন্ড ঘোষণা

৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অর্থাৎ ১০ টাকা অভিহিত প্রতি শেয়ারের বিপরীতে ২৫ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আলোচিত বছরের মুনাফা থেকে কোম্পানিটির উদ্যোক্তারা নেবেন ১৭০ শতাংশ ক্যাশ। অর্থাৎ তারা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে ৮০ শতাংশ কম ডিভিডেন্ড নেবেন।
মঙ্গলবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩১ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com