|

Advertisement
×

ওয়ালটনের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৬ বার পঠিত

ওয়ালটনের লেনদেন শুরু ২৩ সেপ্টেম্বর

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার)। এদিন থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএসইতে ট্রেডিং কোড : “WALTONHIL” এবং কোম্পানি কোড হচ্ছে- ১৩২৪৮। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে গত ২০ সেপ্টেম্বর, ২০২০ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার জমা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির আইপিওর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন করে বিনিয়োগকারীরা।

জানা যায়, কোম্পানির আইপিওতে ৯.৫৫ গুন বেশি আবেদন জমা পড়েছে। সাধারণ বিনিয়োগকারীদের এ কোম্পানির আইপিওতে প্রায় ৩৮১ কোটি টাকার আবেদন জমা পড়েছে।

এর আগে গত ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি ৩ লাখ ৪২ হাজার ১৯৫ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকা থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণ, ৩৩ কোটি টাকা ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা আইপিও পরিচালনাবাবদ ব্যয় করবে কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে গত ২ থেকে ৫ মার্চ পর্যন্ত ওয়ালটনের নিলাম (বিডিং) শেষ হয়। দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা।

আইন অনুসারে, কাট-অব প্রাইসের চেয়ে ১০ শতাংশ কমে অর্থাৎ ২৮৩ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানির শেয়ার ইস্যু করার কথা ছিল। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও দেশের পুঁজিবাজারের উন্নয়নের কথা বিবেচনা করে কাট-অব প্রাইসের ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কমে অর্থাৎ ২৫২ টাকা দরে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন হাই-টেক কর্তৃপক্ষ।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ওয়ালটন হাইটেকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ২৪৩.১৬ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) ১৩৮.৫৩ টাকায়। বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮.৪২ টাকা।

ওয়ালটন হাই-টেকের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০১ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com