সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ওয়ালটন হাইটেকের লেনদেন শুরু

রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

ওয়ালটন হাইটেকের লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ালটন হাইটে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১ ও ২সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অর্থাৎ ১০ টাকা অভিহিত প্রতি শেয়ারের বিপরীতে ২৫ টাকা পাবেন বিনিয়োগকারীরা। আলোচিত বছরের মুনাফা থেকে কোম্পানিটির উদ্যোক্তারা নেবেন ১৭০ শতাংশ ক্যাশ। অর্থাৎ তারা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে ৮০ শতাংশ কম ডিভিডেন্ড নেবেন।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩১ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ০৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com