শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ওয়েস্টার্ন মেরিনের পর্ষদ সভা ২২ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৪২ বার পঠিত

ওয়েস্টার্ন মেরিনের পর্ষদ সভা ২২ জানুয়ারি

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভায় অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনায় বসবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সর্বশেষ রেটিং অনুযায়ী কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ফোর’।  ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার দেয় ওয়েস্টার্ন মেরিন। সমাপ্ত হিসাব বছরে জাহাজ নির্মাণ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৯১ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ২ পয়সা।

হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এর এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬৪ পয়সা।

Facebook Comments Box
×

Posted ০১:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com