Ad
x

কক্সবাজারে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা দিয়েছে সাইফ পাওয়ার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

কক্সবাজারে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা দিয়েছে সাইফ পাওয়ার

চলমান করোনা মহামারি মোকাবেলায় উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলায় ৪ সেট হাইফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ার লিমিটেড।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন কক্সবাজার জেলার দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীনের নিজস্ব অফিসে এসব সামগ্রি হস্তান্তর করেন।

উল্লেখ যে, গত ১৫ এপ্রিল, ২০২০ তারিখে সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন করোনা মহামারী মোকাবেলায় আর্থিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ২ কোটি টাকা প্রদান করেন। গত ১১ জুলাই ২০২০ তারিখে কক্সবাজার জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আনুসাঙ্গিক যন্ত্রপাতিসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। একইসাথে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও যশোর পুলিশ প্রশাসনকে মেডিক্যাল পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com