|

Advertisement
×

কঙ্গোতে স্বর্ণের খনি ধসে অর্ধলাখ মৃত্যুর আশঙ্কা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৩৯৯ বার পঠিত

কঙ্গোতে স্বর্ণের খনি ধসে অর্ধলাখ মৃত্যুর আশঙ্কা

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী একটি খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ। এদিকে, কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, ‘খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই’।

ওই খনিটি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনি রয়েছে। এগুলি সরকারি নিয়ম-নীতির বাইরেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। ফলে প্রায়ই সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। অপরদিকে, চলতি বছরের জুনে অবৈধভাবে আরও একটি খনিতে কাজ করার সময় আরও ৪৩ জন প্রাণ হারায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০১ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com