নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ২৯৭ বার পঠিত
করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পদ্ধতি ও সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানে প্রশিক্ষণের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
এনবিআরের এ প্রশিক্ষণে অংশ নিতে চাইলে অনলাইনে যে কেউ নিবন্ধন করতে পারবেন। আবেদন করলে পরবর্তীতে প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশ নিতে নিচের লিংকে গিয়ে ফরম পূরৱ করতে হবে- https://nbr.gov.bd/form/e-return-training/eng। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে নির্ধারিত ফর্ম অনলাইনে পূরণ করে নিবন্ধন করে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
Posted ০৩:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন