বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪৫৬ বার পঠিত
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯ ও নারী চারজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ও বাড়িতে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৬২ জনে।
দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ঢাকায় ১০ জন, রাজশাহীতে একজন এবং খুলনায় একজন এবং রংপুরে একজন মারা যান। অবশিষ্ট চার বিভাগে (চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ) কেউ মারা যায়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৫২টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২টি। একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৭৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।
Posted ০৫:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com