|

Advertisement
×

করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দিল সাউথইস্ট ব্যাংক

সোমবার, ১২ জুলাই ২০২১   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

করোনায় মৃত কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান দিল সাউথইস্ট ব্যাংক

করোনায় মৃত কর্মকর্তা কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মরহুমের স্ত্রীর কাছে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, কাজী মোহাম্মদ মহিন উদ্দিনের মতো অসংখ্য নিবেদিত প্রাণ কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই সাউথইস্ট ব্যাংক আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। করোনা মহামারি শুরু হওয়ার পর ব্যাংকের সহকর্মীরা সর্বোচ্চ সুরুক্ষা নিশ্চিতের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদান করে আসছে।

এই সময় আমাদের যেসব কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা নিশ্চিতকল্পে ব্যাংকের তরফ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৯ জুলাই কাজী মোহাম্মদ মহিন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারান। তিনি সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখার ফরেন ট্রেড এ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com