|

Advertisement
×

করোনা পরিস্থিতিতে সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

সোমবার, ১১ মে ২০২০   প্রিন্ট   ৬৬৭ বার পঠিত

করোনা পরিস্থিতিতে সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা করা হয়েছে। আজ সোমবার (১১ মে) এক সরকারি তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

 

৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার (১০ মে) পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সারা দেশে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় এক কোটি।

 

এছাড়া তিন কোটি ছয় লাখ দুই হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবার সংখ্যা ৫৯ লাখ ১১ হাজার ৫০০টি।

 

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার এবং লোকসংখ্যা সাত লাখ ৮৯ হাজার জন।

Facebook Comments Box

Posted ০৯:২৯ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com