নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ প্রিন্ট ৪৪৬ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ জুন রোববার স্থগিত থাকবে আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন। এর ২৩ ও ২৪ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বীমা খাতের কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ১০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ০২ পয়সা।
আগামী ২৬ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com