|

Advertisement
×

কাট্টলি টেক্সটাইলকে ডিএসইর’র লিস্টিং ফি পরিশোধের নির্দেশ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৯১ বার পঠিত

কাট্টলি টেক্সটাইলকে ডিএসইর’র লিস্টিং ফি পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে এক মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি পরিশোধ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৯৫০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ে ফি পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানিটির প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ২ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া, কোম্পানির পক্ষ থেকে ২৫ কোটি টাকার আইপিও তহবিল তছরুপের অভিযোগও দুদকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com