|

Advertisement
×

কামরুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৫৫ বার পঠিত

কামরুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।

চৌকস ব্যাংকার হিসেবে মো. কামরুল ইসলাম চৌধুরীর দেশের তিনটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে সুদীর্ঘ বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি এনসিসি ব্যাংকে যোগদান করেন এবং সফলতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। তিনি ২০০১ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ পেশাগত কর্মদক্ষতার

পরিচয় দেন।

কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি ব্যাংকিং বিষয়ে পেশাদারি দক্ষতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, হংকং, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভ্রমণ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com