বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫৫৪ বার পঠিত
কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের (আরডি ফুড) শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে আজ ১১ জানুয়ারি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৫.৩০ টাকায়। আর ১২ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৯.১০ টাকায়। অর্থাৎ এই ২০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।
Posted ০৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন