Ad
x

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৭৬ বার পঠিত

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর

কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

সিমেন্ট খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা। এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ারের মধ্যে ৬০.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫১ শতাংশ বিদেশি এবং ১২.৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com