Ad
x

কারণ ছাড়াই বাড়ছে ইমাম বাটনের দর

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫৪১ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে ইমাম বাটনের দর

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর। এ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ৫ সেপ্টেম্বর একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই । এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ৫০ পয়সা । ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com