Ad
x

কারণ ছাড়াই বাড়ছে কেয়া কসমেটিকসের দর

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে কেয়া কসমেটিকসের দর

জিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে ডিএসই’র তদন্ত নোটিশের জবাবে কোম্পানিটি এমনটিই জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কেয়া কসমেটিকসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ১০ পয়সা । ৫ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com