|

Advertisement
×

কারণ ছাড়াই বাড়ছে জেনারেশন নেক্সটের দর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে জেনারেশন নেক্সটের দর

কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর এমনটাই ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২২ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ০৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪.২০ টাকায়। আর ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com