নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৬৫ বার পঠিত
কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে তুংহাই নিটিংয়ের শেয়ার দর ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে গত ২২ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩.৫০ টাকায়। আর ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫.১০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।
Posted ০২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com