|

Advertisement
×

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

রবিবার, ২৫ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬৮২ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। কোম্পানি দুইটি হলো- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুইটিকে নোটিশ পাঠায়। এর জবাবে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষে ২০ এপ্রিল এবং প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষে ২২ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ছিল ২৯.৬০ টাকায়। আর ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৫ এপ্রিল ছিল ৪৫.৪০ টাকায়। আর ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬০.৫০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com