Ad
x

কারণ ছাড়াই বাড়ছে বিডি ল্যাম্পসের শেয়ার দর

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৪ বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে বিডি ল্যাম্পসের শেয়ার দর

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (বিডি ল্যাম্পস) শেয়ার দর। এ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৩০ নভেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩৭ টাকা ৬০ পয়সা। ৩০ নভেম্বর তা ২১৪ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com