অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৫৩ বার পঠিত
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কৃষিবিদ সীড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৭ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৮৫ পয়সা। আগের বছরে একই সময় এনএভিপিএস ছিল ১১ টাকা ৫৭ পয়সা।
কোম্পানি বার্ষিক সাধারণ (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটি নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com