|

Advertisement
×

কেডিএস এক্সেসরিজের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ১০৮৬ বার পঠিত

কেডিএস এক্সেসরিজের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮৫ পয়সা। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৬ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত ময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৬৬ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com