নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ প্রিন্ট ৪৩৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৬৯ পয়সা, যা গত বছর একই সময়ে ৫৪ পয়সা ছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে এক সাথে ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ১৮ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৫ টাকা ২৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ২১ পয়সা।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com