Ad
x

ক্যালসি-প্রো এখন বাংলাদেশে

শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১১৪৪ বার পঠিত

ক্যালসি-প্রো এখন বাংলাদেশে

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টসের ‘ক্যালসি-প্রো’ এখন বাংলাদেশের বাজারে। এটি উচ্চ ক্যালসিয়ামসমৃদ্ধ ও ননিবিহীন মিল্ক পাউডার। এ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার ও নেপালে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জোয়ানা কেম্পকারস, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ফন্টেরা লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার জেরাড ও’সুলিভান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের তারকাদের সম্মাননা জানানো হয়। আয়োজকেরা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেট খেলোয়াড় মেহরাব হোসেন অপি, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম, গলফার সিদ্দিকুর রহমান, এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তারকে সম্মাননা জানান।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com