|

Advertisement
×

ক্যাশলেস লেনদেনে দোকানিদের উৎসাহ, উত্তরায় ওয়ান ব্যাংকের কর্মসূচি

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১১ বার পঠিত

ক্যাশলেস লেনদেনে দোকানিদের উৎসাহ, উত্তরায় ওয়ান ব্যাংকের কর্মসূচি

ডিজিটাল লেনদেনে ছোট ব্যবসায়ীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ

ডিজিটাল পেমেন্ট ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করতে ঢাকার উত্তরায় বাংলা কিউআর (Bangla QR) নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

বুধবার (৭ অক্টোবর) জামজাম টাওয়ারের দোকান মালিকদের সঙ্গে অংশীদারত্বে আয়োজিত এ কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের সুবিধা এবং আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বৃহত্তর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও বাস্তবসম্মত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারী বিভিন্ন দোকানে সরাসরি বাংলা কিউআর লেনদেন করে দেখান এবং কীভাবে সহজে ব্যবসায়ীরা এ ব্যবস্থায় যুক্ত হতে পারেন, তা তুলে ধরেন।

মুহিত রহমান বলেন, ছোট ব্যবসার ক্ষেত্রে বাংলা কিউআরের গুরুত্ব শুধু সহজে অর্থ পরিশোধের সুযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসার একটি আর্থিক রেকর্ড তৈরি হয় এবং প্রকৃত নগদ প্রবাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।

তার মতে, সময়ের সঙ্গে এ ধরনের আর্থিক রেকর্ড ছোট ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। পাশাপাশি কার্যকরী মূলধনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগও বাড়তে পারে। নগদনির্ভরতা কমিয়ে বাংলাদেশ যখন আরও ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে, তখন এটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা কিউআরে খরচ কমানোর উদ্যোগ

অনুষ্ঠানে বাংলা কিউআর লেনদেনের খরচ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়।

এর মধ্যে রয়েছে বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট চার্জ প্রত্যাহার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে সম্পন্ন যোগ্য লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়ার ব্যবস্থা।

এসব উদ্যোগের লক্ষ্য হলো ছোট ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর গ্রহণের প্রবণতা বাড়ানো এবং দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করে তোলা।

ওয়ান ব্যাংকের গ্রাহকরা ONEApp ও OK Wallet ব্যবহার করে অংশগ্রহণকারী ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআরের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন।

ওয়ান ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক, ডিজিটাল এবং ক্রমবর্ধমান ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যকে সমর্থন করার অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পর্যায়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়িয়ে দৈনন্দিন বাণিজ্যে ডিজিটাল লেনদেনকে স্বাভাবিক চর্চায় পরিণত করা এবং দেশের আর্থিক ব্যবস্থাকে আরও সংযুক্ত করাই ব্যাংকটির লক্ষ্য।

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com