|

Advertisement
×

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত

রবিবার, ১৬ মে ২০২১   প্রিন্ট   ৯২০ বার পঠিত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এর আগে গত ১২ মে থেকে স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়, যা আজও চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদেনর জন্য আগামী ১০ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com