শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৭৭ বার পঠিত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৭ পয়সা। আগের বছর আয় ছিল ২৫ টাকা ৫১ পয়সা।

আগামী ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ মার্চ ২০২৫।

 

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com