বিবিএনিউজ.নেট
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪৪০ বার পঠিত
খাগড়াছড়ি ও খুলনায় বেকার নারীদের জন্য বিনামূল্যে পাঁচ দিনব্যাপী দুটি হস্তশিল্প প্রশিক্ষণের আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদে পুতুল তৈরীর উপর এক কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অন্যদিকে খুলনার ফুলতলা উপজেলায় ব্লক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে ব্লক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
কর্মশালা দুটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com