|

Advertisement
×

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত

শনিবার, ০২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত

বিদায়ী বছর ২০২০ সালের সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৭.৭ শতাংশ অবদান রয়েছে এই খাতের।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওষুধ-রসায়ন খাতে ১৫.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ৯.৯ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৮.২ শতাংশ, বস্ত্র খাতে ৭.৬ শতাংশ, বিবিধ খাতে ৬.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.২ শতাংশ, আর্থিক খাতে ৪.৮ শতাংশ, খাদ্য খাতে ৩.৫ শতাংশ, আইটি খাতে ২.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৮ শতাংশ, সিমেন্ট খাতে ২.৫ শতাংশ, জীবন বিমা খাতে ২.২ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, সেবা-আবাসন ও কাগজ খাতে দশমিক ৭ শতাংশ, ভ্রমণ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ করে লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com