Ad
x

খুরশীদ আলমের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

খুরশীদ আলমের বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

মো. খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন প্রতিষ্ঠানটির ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক।
সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ৪ অক্টোবর এক কর্মচারী নির্দেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক সিলেট কার্যালয়ে বহাল করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রিধারী খুরশীদ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
তিনি ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
খুরশীদ আলম দাফতরিক কাজে ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান খুরশীদ আলম ব্যক্তিজীবনে বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলের বাবা।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com