নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২০ প্রিন্ট ৩২৮ বার পঠিত
বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক গেইনারের শীর্ষে ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির জিল বাংলা সুগার মিল। সপ্তাহজুড়ে বেড়েছে ৩৩ দশমিক শূন্য ২ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৪৯ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২০০ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৫০ টাকা ৫০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ লাখ ১৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জিল বাংলা সুগার মিলের পর গত সপ্তাহে গেইনার তালিকায় ছিল মিরাকেল ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক শূন্য ২ শতাংশ। এর পরেই রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৯ দশমিক ৪৭ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- কুইন সাউথ টেক্সটাইলের ২৯ দশমিক ২৩ শতাংশ, মেঘনা পেটের ২৮ দশমিক ৫৭ শতাংশ, এসইএমএল লেকচার ইকুউটি ম্যানেজমেন্টের ২৬ দশমিক ৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ২৩ দশমিক ৫৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ২২ দশমিক ৫৭ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ২১ দশমিক ৯৬ শতাংশ এবং দেশ গার্মেন্টের ২০ দশমিক ৮০ শতাংশ দাম বেড়েছে।
Posted ০৮:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com