|

Advertisement
×

গেইনার তালিকার শীষে স্টাইল ক্র্যাফট

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

গেইনার তালিকার শীষে স্টাইল ক্র্যাফট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বাড়ার বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্র্যাফট। আজ বুধবার ডিএসইতে এ কোম্পানির শেয়ার দর প্রায় ৯.৯৯ শতাংশ দর বেড়ে গেইনারের শীর্ষে ওঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার ১৮৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন এ কোম্পানির শেয়ার দর ১৭১ টাকা ৩০ পয়সা থেকে ১৮৭ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। আজ এ কোম্পানির মোট ২ লাখ ৯৫ হাজার ২টি শেয়ার ২ হাজার ১৭৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।
গেইনার তালিকায় অবস্থান করা অন্য কোম্পানিগুলো হলো যথাক্রমে- নাহি অ্যালুমিনিয়াম, পিপলস ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, আফতাব অটো, ইফাদ অটো, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং অলিম্পিক এক্সেসরিজ।

 

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com