বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গ্রামীণফোনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২২ জুন ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

গ্রামীণফোনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিটিআরসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) ওপর নতুন দুটি বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের শীর্ষস্থানীয় এ মোবাইল ফোন অপারেটরকে উল্লেখযোগ্য বাজার শক্তি (এসএমপি) ঘোষণা করার ১৬ মাস পর এ বিধিনিষেধ আরোপ করা হলো।

বিধিনিষেধ অনুসারে, জিপি’র জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) লক-ইন সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এছাড়াও কোনো প্যাকেজ বা অফার প্রদান করার আগে বিটিআরসি থেকে আগেই অনুমোদন নিতে হবে গ্রামীণফোনকে।

বিধিনিষেধের অধীনে এখন বিদ্যমান বিভিন্ন পরিষেবা, প্যাকেজ এবং অফারগুলোর জন্য ৩১ আগস্টের মধ্যে অনুমতি নিতে হবে। তবে নতুন অফার এবং প্যাকেজগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই থেকে।

এসকল নির্দেশনার কথা জানিয়ে রোববার (২১ জুন) গ্রামীণফোনের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

ওই চিঠিতে আরও বলা হয়, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না গ্রামীণফোন।

গত বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণফোনকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে কমিশন।

Facebook Comments Box
×

Posted ০৭:২৫ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com