মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনির তিন কনটেইনার আটক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৬৮ বার পঠিত

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনির তিন কনটেইনার আটক

আমদানিকৃত ৬০ হাজার ৪৮০ কেজি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক করেছে কাস্টমস হাউস, চট্টগ্রাম। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, সোডা অ্যাশ লাইট ঘোষণায় তিনটি কনটেইনার “এইচ পি ইন্টারন্যাশনাল” নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে আমদানি করে। গত ১৬ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে এসব কনটেইনার এবং খালাসের জন্য গোল্ডেন কন্টেইনার লিমিটেড, উত্তর কাট্টলী, সিটি গেট, চট্টগ্রামে পাঠানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউস কর্তৃপক্ষ চালান খালাস স্থগিত করে এবং গত ১৬ সেপ্টেম্বর কায়িক পরীক্ষার মাধ্যমে পণ্যের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কাস্টমস হাউসের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনটি ল্যাবের পরীক্ষায়ই পণ্যটি ঘনচিনি (Sodium Cyclamate) হিসেবে নিশ্চিত হয়।

ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির তুলনায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। এটি মিষ্টান্ন, বেকারি, আইসক্রিম, পানীয়, চকোলেট ও শিশু খাদ্যে ব্যবহৃত হয়। তবে মানবদেহের জন্য এটি মারাত্মক ক্ষতিকর—বিশেষত ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এজন্য সরকার আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী ঘনচিনি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী নিষিদ্ধ পণ্য আমদানির অপরাধে চালানটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আটককৃত পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় দুই কোটি টাকা, আর এ ধরনের পণ্যের ওপর শুল্ক-করহার ৬১.৮০ শতাংশ। কাস্টমস হাউস, চট্টগ্রাম জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এই চালান আটক করা বাংলাদেশ কাস্টমসের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

Facebook Comments Box
×

Posted ০৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com