নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শুন্য শতাংশ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছে । আগের বছর শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৯৪ পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে। অনুমতি পাওয়ার পর তারিখ ও ভেন্যু নির্ধারণ করবে। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন