|

Advertisement
×

৭ হাজার কোটি টাকার কমেছে বাজার মূলধন

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

৭ হাজার কোটি টাকার কমেছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৭ হাজার ১১১ কোটি টাকা টাকা বা ১ শতাংশ কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৪ কোটি ৭৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ টাকা। সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০ পয়েন্টে এবং ২ হাজার ৮৬ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির , দর কমেছে ২৫০ টির এবং ২৫ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com