|

Advertisement
×

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে জেলার ২৮টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে “স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলা” শনিবার চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর মনোজ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার এএফএম শাহীনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার গাজী মো. মাহফুজুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাঁপাইনবাবগঞ্জ শাখাপ্রধান মুহাম্মাদ শাহজাহান। আর্থিক অন্তর্ভুক্তির আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবাবিষয়ক সম্মেলনে জেলার ২৮টি ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com