বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চায়না ইউনিয়নপে কার্ড আনলো সিটি ব্যাংক

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫১৭ বার পঠিত

চায়না ইউনিয়নপে কার্ড আনলো সিটি ব্যাংক

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপে’র সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করলো সিটি ব্যাংক। মঙ্গলবার চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠলো সিটি ব্যাংক।
সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের ৩০০০০-এর অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব ৩০০-র অধিক এটিএম আর সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে। পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীগণ। ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলিতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদেরকে তখনই হাতে হাতে দিয়ে দেওয়া হবে।
ইউনিয়নপে কার্ড বিশ্বের ১৭৯টি দেশের ২ কোটি ৮০ লাখ ব্যবসায় এবং ১৭ লাখ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

Facebook Comments Box

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com