|

Advertisement
×

ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২২৯ বার পঠিত

ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, আনলিমা ইয়ার্ন, ইজেনারেশন, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সি পার্ল হোটেল : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

আনলিমা ইয়ার্ন : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইজেনারেশন : কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সেপ্টেম্বর জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সেপ্টেম্বর জুন, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com