Ad
x

ছয় ব্রোকারেজ হাউজের কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

ছয় ব্রোকারেজ হাউজের কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত

শেয়ারবাজারের ছয় ব্রোকারেজ হাউজের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গঠিত তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্রোকারেজ হাউজে তদন্ত করবে, সেগুলো হলো-সিনহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৬৭), আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং-১২৯), এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৯৪), বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৩০), আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৯২) ও গ্রিন ডেলটা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৫৯)।

তদন্ত কমিটি ব্রোকারেজ হাউজগুলোর মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা, নেগেটিভ ইক্যুইটিসহ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা, নেতিবাচক ইক্যুইটি কেন বাড়ছে ও এর জন্য কারা দায়ী, নেতিবাচক ইক্যুইটির পরিমাণ, প্রভিশনস বা মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে রক্ষিত তহবিল, প্রভিশনসের ঘাটতি, মার্জিন অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেনসহ আরো বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে।

সিনহা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ও এসআইবিএল সিকিউরিটিজের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক উম্মে সালমা, সহকারী পরিচালক আলী আহসান এবং অ্যাকাউন্টস অফিসার মো. রবিউল হক।

অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ ও গ্রিন ডেলটা সিকিউরিটিজের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মুসতারি জাহান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং সহকারী পরিচালক মো. আব্দুল বাতেন।

Facebook Comments Box

Posted ০১:০০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com