|

Advertisement
×

জিকিউ বলপেনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

জিকিউ বলপেনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২২ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৫৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৪০ টাকা ৮৯ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com