|

Advertisement
×

জেনিথ লাইফের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীকে লড়ছেন

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩১৪ বার পঠিত

জেনিথ লাইফের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীকে লড়ছেন

জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবারে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।

লাইলী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।

তিনি ১২ ডিসেম্বর ১৯৫৪ সালে নোয়াখালী জেলার নোয়ান্নই ইউনিয়নের গৌরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সাইদুর রহমান এবং মাতা মাহামুদা বেগমের তৃতীয় সন্তান তিনি।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার স্বামী মৃত শাহ আকবর। তার একমাত্র ছেলে এস এম আকবর জাফরী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষে চিকিৎসা পেশায় কর্মরত আছেন।

ফরিদুন্নাহার লাইলী মুক্তিযোদ্ধা ছিলেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তিনি।

Facebook Comments Box

Posted ০২:০৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com