রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

টিআইবি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি তুলেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

টিআইবি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি তুলেছে

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ এবং স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনের শিরোনাম ছিলÑ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য : টিআইবির সুপারিশ’।

গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ গভর্নরের ব্যবসায়িক পরিচয় এবং আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন স্বার্থের দ্বন্দ্ব (ঈড়হভষরপঃ ড়ভ ওহঃবৎবংঃ) তৈরি করতে পারে কি না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “গভর্নরের নিয়োগে স্বচ্ছতা ও নীতি মেনে এমন ব্যক্তিকে নির্বাচন করা প্রয়োজন, যিনি নিয়োগকালে স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকবেন এবং গভর্নরের দায়িত্বের সমস্ত বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম হবেন।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের সুশাসন রূপরেখা, নির্বাচনী ইশতেহার ও ‘জুলাই সনদ’-এর ওপর ভিত্তি করে দুর্নীতিবিরোধী কৌশল ও বাস্তবায়নের পথরেখা তৈরি করা উচিত। এ ক্ষেত্রে সরকারের সুযোগ ও সক্ষমতার পাশাপাশি বহুমুখী ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করা দরকার। এছাড়া ক্ষমতাসীন দল ও সরকারকে দিকনির্দেশনা দিতে হবে, যাতে দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতিকে স্বাভাবিকতা দেওয়ার প্রচেষ্টা রোধ করা যায়।”
সংবাদ সম্মেলনে টিআইবি ‘পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫’ বাতিলের প্রস্তাব, ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের উদ্যোগ, এবং র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। অনুষ্ঠানে সংস্থার পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

(1935 বার পঠিত)
বিজ্ঞাপন
(1852 বার পঠিত)
বিজ্ঞাপন
(1500 বার পঠিত)
বিজ্ঞাপন
(1334 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।