বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৯ দফা দাবিতে সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

রবিবার, ০৬ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ১২৮১ বার পঠিত

৯ দফা দাবিতে সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের মানববন্ধন

ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও পুলিশি হয়রানিসহ ৯ দফা দাবিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি-অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের আহŸায়ক আলহাজ বরকত উল্লাহ বুলু, সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, যুগ্ম আহŸায়ক এটিএম নাজমুল হাসান, মামুনুল রশীদ পিন্টু, মো. সোহেল রানা, মো. শাহেআলম, নুর মোরশেদ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠন ঘোষিত ১৫ থেকে ১৭ অক্টোবরের কর্মসূচি পালনে সবার প্রতি আহŸান জানানো।

সংগঠনের ৯ দফার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- প্রাইভেট সিএনজি অটোরিকশা বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা; সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করে নো-পার্কিং মামলা ও ডাম্পিং করা যাবে না; অনুমোদনবিহীন রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ ও তাদের জন্য নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করতে হবে। এছাড়া অটোরিকশাকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। বিআরটিএর গড়িমসি ও গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে।

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com