Ad
x

মধুমতি ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

সোমবার, ০৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ১৩০১ বার পঠিত

মধুমতি ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

মধুমতি ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদার এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ ইদ্রিস মিয়া তালুকদার ও ডিএমডি-সিএফও মো. রফিক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের বীমা গ্রাহকরা মধুমতি ব্যাংকের শাখা, উপ-শাখা, এজেন্ট আউটসহ অন্যান্য ব্যাংকিং চ্যানেলে ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়া মধুমতি ব্যাংকের আগ্রহী গ্রাহকরা জীবন বীমা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ০১:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com