বিবিএ নিউজ.নেট
রবিবার, ০৬ জুন ২০২১ প্রিন্ট ৩৫৭ বার পঠিত
করোনা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রোববার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। ১৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।
দেশব্যাপী ১শ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে। মোট ৪০০ টি ট্রাকে সারাদেশে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com