Ad
x

ডমিনেজ স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৫৮ বার পঠিত

ডমিনেজ স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৩ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com